top of page

দীপাবলি / তুষার কবির

Nov 1, 2022
1 min read

Updated: Dec 4, 2022

তুমি ধীর পায়ে হেঁটে এলেই এ বারান্দায়

বেজে ওঠে মৃদু সুর—ধূলি সারগাম!


পয়ার ও পায়রার স্বরে

নেভা নেভা আলোগুলো দপ করে জ্বলে ওঠে!


গোধূলির সান্ধ্যগানে জেগে ওঠে

দূরের সরোদ—

নৈঃশব্দ্যের বুক চিরে ভেসে আসে রতির আরতি!


তুমি, ঘুমসরোবর ঘেরা জলমহলের ঝিম দীপাবলি!

Comments


bottom of page