top of page

চিন্তা / কল্পোত্তম

Jan 1, 2023
1 min read

এই ভিড়েই বাড়ি ফিরি প্রতিদিন

এভাবেই ট্রাফিক সিগন্যালে

আটকে পড়ে মড়া।


আমাকে ভেবে

কাকে নিয়ে যায় ওরা

হরিবোল দিতে দিতে?


জড়িয়ে রাখলো এতদিন

বুঝলো না, কার উঞ্চতা কেমন!


বেরোতেই হয় বারবার

না বেরোলে কে নেবে ঋণ

কে শোধ দেবে তোমাকে?

Comments


bottom of page